• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন, ১৬ তারিখ পর্যন্ত কাউন্সিলর চিঠি জমা

নিজস্ব প্রতিবেদক / ৮১ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ বি এম এহসানুল মামুন।

বিসিবি জানায়, বিদ্যমান নিয়ম ও বিধিমালা অনুসরণ করেই এই নির্বাচন কমিশন ২০২৬ সালের বোর্ড নির্বাচনের সব কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে।

এছাড়া ইতোমধ্যে কাউন্সিলরদের কাছে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ তারিখ।


More News Of This Category
bdit.com.bd