• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায়

নিউজ ডেস্ক / ০ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ব্রাজিল জাতীয় দলের জার্সিতে ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। ২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে চলা সব জল্পনা-কল্পনারও অবসান ঘটেছে।

কোপা সুদামেরিকানায় ভেনিজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। খবর গোল ডটকমের।

ফলে বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের বিদায়ের ম্যাচটিই জাতীয় দলের জার্সিতে নেইমারের শেষ ম্যাচ হিসেবে রয়ে গেল।

ম্যাচ শেষে গোল ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, “জাতীয় দলে আমার সময় শেষ। আমি ইতিহাস তৈরি করেছি, অসাধারণ সময় কাটিয়েছি। দেশের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি এবং সবসময় হলুদ জার্সির জন্য লড়াই করেছি। এখন আর চালিয়ে যেতে চাই না।”

তিনি আরও জানান, জাতীয় দলকে বিদায় জানাতে গিয়ে তার কোনো আক্ষেপ নেই। কারণ ব্রাজিলের হয়ে প্রতিটি ম্যাচেই তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন নেইমার। জাতীয় দলের হয়ে তিনি চারটি বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন। তার নেতৃত্বে ব্রাজিল আন্তর্জাতিক ফুটবলে একাধিক স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছে।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে সান্তোসের হয়ে খেলা চালিয়ে যাবেন এই তারকা ফরোয়ার্ড।

এদিকে, সাম্প্রতিক সময়ে ড্রেসিংরুমে সতীর্থদের সমালোচনা ও ভয় দেখানোর অভিযোগও নাকচ করেছেন নেইমার। তিনি বলেন, ম্যাচ শেষে দলের আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা থেকেই তিনি কথা বলেছেন।

নেইমারের ভাষায়, “এ ধরনের খবর দুঃখজনক ও বিরক্তিকর। আমি শুধু বলেছি, আমাদের আরও ভালো খেলতে হবে এবং এতটা অসতর্ক হওয়া যাবে না। দলের অধিনায়ক হিসেবে এমন কথা বলার অধিকার আমার আছে।”

মাঠের বাইরের বিতর্ক সত্ত্বেও ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। এই জয়ের সুবাদে কোপা সুদামেরিকানার শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ব্রাজিলের ক্লাবটি। পরবর্তী পর্বে তাদের প্রতিপক্ষ হবে ইকুয়েডরের ক্লাব ম্যাকারা।

সূত্র: এনডিটিভি  


More News Of This Category
bdit.com.bd