• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

বিশ্বকাপ ফাইনালে গোলবারের মহারণ, সিমন নাকি মার্টিনেজ—কার হাতে নির্ধারিত হবে শিরোপা?

নিউজ ডেস্ক / ১৫ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মহারণ শেষ হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ফাইনালের মধ্য দিয়ে। লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের দ্বৈরথ নিয়ে যত আলোচনা, তার আড়ালেই শিরোপা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারেন দুই গোলরক্ষক—স্পেনের উনাই সিমন এবং আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ।

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সে নিজেকে অন্যতম সেরা গোলকিপার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন উনাই সিমন। স্পেন শিরোপা জিততে পারলে গোল্ডেন গ্লাভস জয়ের অন্যতম দাবিদার তিনিই। বিশ্বকাপে এখন পর্যন্ত স্পেন মাত্র একটি গোল হজম করেছে, যা এসেছে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট সোফাস্কোরের মূল্যায়নে বিশ্বকাপজুড়ে সিমনের গড় রেটিং ৭.০৪। গ্রুপ পর্বে কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ের বিপক্ষে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের পাশাপাশি নকআউট পর্বে পর্তুগাল ও ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষেও গুরুত্বপূর্ণ সেভ করে স্পেনকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন তিনি। এখন পর্যন্ত ১০টি সেভ করেছেন এই স্প্যানিশ গোলরক্ষক।

অন্যদিকে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ শুরু থেকে সাতটি ম্যাচেই দলের প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন। তবে পরিসংখ্যানের দিক থেকে তিনি সিমনের চেয়ে কিছুটা পিছিয়ে। সোফাস্কোরে তার গড় রেটিং ৬.৬৬। টুর্নামেন্টজুড়ে তিনি ৯টি সেভ করেছেন।

গ্রুপ পর্বে শুধুমাত্র জর্ডানের বিপক্ষে গোল হজম করলেও নকআউট পর্বে ছয়বার বল জালে জড়িয়েছে মার্টিনেজের। যদিও গুরুত্বপূর্ণ মুহূর্তে তার কয়েকটি সেভ আর্জেন্টিনাকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিশ্বকাপ ফাইনালে মেসি কিংবা ইয়ামালের ব্যক্তিগত নৈপুণ্য যেমন ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে, তেমনি দুই গোলরক্ষকের একটি অসাধারণ সেভ কিংবা একটি ভুলও শিরোপার ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।

স্পেনের শক্তিশালী রক্ষণভাগ এবং সিমনের ধারাবাহিক পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে সাত গোল হজম করলেও কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা আর্জেন্টিনাকে আলাদা শক্তি দিচ্ছে। তাই ফাইনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই শুধু আক্রমণভাগে নয়, গোলবারের নিচেও হতে যাচ্ছে।


More News Of This Category
bdit.com.bd