• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা: নিবন্ধন বাধ্যতামূলক, সর্বোচ্চ গতি ২৫ কিমি পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে ৬ সদস্যের নতুন বোর্ড গঠন এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, ফি ১৫০ টাকা পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের উৎসবেই ট্র্যাজেডি, স্পেনে ফোয়ারা ধসে নিহত ১৩ বছরের কিশোর

নিউজ ডেস্ক / ৬৩ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে শিরোপা জয়ের আনন্দ উদযাপনের মধ্যেই দেশটিতে ঘটে গেছে মর্মান্তিক এক দুর্ঘটনা। পশ্চিম স্পেনে একটি ঐতিহাসিক ফোয়ারার অংশ ধসে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার ভোরে পর্তুগাল সীমান্তবর্তী সালামানকা প্রদেশের প্রায় ১২ হাজার জনসংখ্যার ঐতিহাসিক শহর সিউদাদ রদ্রিগোতে এ দুর্ঘটনা ঘটে। দেশটির জরুরি সেবা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্বকাপ জয়ের উল্লাসে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক আরবোল গর্দো ফোয়ারার চারপাশে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত ১২টার কিছুক্ষণ পর হঠাৎ ফোয়ারাটির উপরের অংশ ভেঙে নিচে থাকা মানুষের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয় এবং আহত হন আরও দুইজন। পরে আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছে সিউদাদ রদ্রিগো নগর কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, পুরো শহর এই অকাল মৃত্যুতে শোকাহত। নিহতের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা উল্লেখ করে, স্পেনের বিশ্বকাপ জয়ের যে আনন্দ উৎসবে পরিণত হওয়ার কথা ছিল, তা মুহূর্তেই এক হৃদয়বিদারক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে।


More News Of This Category
bdit.com.bd