• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট বিক্রি শুরু সন্ধ্যা থেকে

Reporter Name / ৯৯ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার আসন্ন সিরিজের টিকিট বিক্রি শনিবার সন্ধ্যা থেকে শুরু হচ্ছে। মিরপুর ও চট্টগ্রাম—দুই ভেন্যুর ম্যাচের টিকিটই অনলাইনে পাওয়া যাবে। সর্বনিম্ন টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। দর্শকদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে টিকিট সংগ্রহ করতে হবে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা, নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৪০০ টাকা, শহীদ মুশতাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ডসহ ক্লাব হাউস আসন ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইন্টারন্যাশনাল গ্যালারি ও ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের টিকিট ১৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড আপার ও লোয়ারের টিকিট ২৫০০ টাকা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ৩০০ টাকা, শহীদ শ্রাবণ ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৬০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ প্যাভিলিয়ন এন্ডের টিকিট ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সিরিজ সূচি অনুযায়ী, প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরে ১৭ ও ২০ এপ্রিল। তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে ২৩ এপ্রিল। এরপর দুইটি টি-টোয়েন্টি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ এপ্রিল এবং শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মিরপুরে ২ মে।


More News Of This Category
bdit.com.bd