• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের গ্যাস সংকটে রাজধানীতে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকরা মিরপুরে দেওয়ালধসে আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা

সাউথ এশিয়ান যুব টেবিল টেনিসে স্বর্ণ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বালক দল

Reporter Name / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সাউথ এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৩–১ সেটে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বালক দল। এই সাফল্যের ফলে আগামী ২১ থেকে ২৭ জুন ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিতব্য এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে লাল–সবুজের প্রতিনিধিরা।

ভারতের হিমাচল প্রদেশের শিমলায় ৮ থেকে ১১ এপ্রিল অনুষ্ঠিত এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে ৩–১ সেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। প্রতিযোগিতার একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্ট আগামী শুক্র ও শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গ্রুপ পর্বে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল—তিনটি দলই সমান ৫ পয়েন্ট অর্জন করলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ দল।

ম্যাচের শুরুতে শ্রীলঙ্কার ভিয়ানদুয়া আকাইনের কাছে ২–৩ গেমে পরাজিত হন বিকেএসপির খেলোয়াড় আবুল হাসেম হাসিব। এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নাফিজ ইকবাল ৩–০ গেমে দানুক লামাসুরিয়াকে পরাজিত করেন। পরবর্তী ম্যাচে জয় ইসলাম ৩–০ ব্যবধানে মুনাসিংহা হারিনকে হারিয়ে দলকে এগিয়ে নেন। শেষ ম্যাচে দলের অধিনায়ক নাসিফ ইকবাল ৩–১ গেমে ভিয়ানদুয়া আকাইনকে পরাজিত করে বাংলাদেশের স্বর্ণজয় নিশ্চিত করেন।

এর আগে ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান জুনিয়র প্রতিযোগিতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বালক দল স্বর্ণপদক জিতেছিল। সে সময় দলের সদস্য ছিলেন মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিমলিয়ন বম, নাফিজ রেজা ও আবুল হাসেম হাসিব। পরবর্তীতে ২০২৩ সালে ভারতের অরুণাচল এবং ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে বাংলাদেশ রৌপ্যপদক অর্জন করে। আর গত বছর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশ ব্রোঞ্জ পদক লাভ করেছিল।


More News Of This Category
bdit.com.bd