• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন রাজপথে অস্থিতিশীলতা নয়, দেশ গড়ার আহ্বান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত, কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণ ‘১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ সংসদের দিকে’— প্রত্যাশার কথা জানালেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি: শিমুল বিশ্বাস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, উদ্ধার বিপুল মাদক ও স্বর্ণালংকার ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের দামে বড় পতন, তবু পাঁচ মাস পর মাসিক লাভের পথে যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম, ৫০ দেশের নাগরিকদের গুনতে হতে পারে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড আবারও সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাহউদ্দিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রায় নিশ্চিত ‘টক্সিক’ নিয়ে সমালোচনার জবাব দিলেন কিয়ারা, ‘চ্যালেঞ্জিং চরিত্রই খুঁজি’

২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় শীর্ষে স্পেন, আর্জেন্টিনা চতুর্থ—অপ্টা সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী

Reporter Name / ৬৭২ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের মধ্যে ৪২টি দলের নাম ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। বাকি ছয়টি দল আগামী মার্চে প্লে-অফের মাধ্যমে চূড়ান্ত হবে। সবশেষ শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে আসন্ন বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। এই ড্রয়ের আগে ফুটবলভিত্তিক পরিচিত পরিসংখ্যান সংস্থা অপ্টা তাদের সুপার কম্পিউটার দিয়ে প্রথমবারের মতো ২০২৬ বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে। দলগুলোর সাম্প্রতিক ফর্ম, ইতিহাস ও পারফরম্যান্স বিশ্লেষণ করে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে শতাংশ হিসেবে।

স্পেন ফেভারিট, আর্জেন্টিনা চতুর্থ

সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, সবচেয়ে বেশি শিরোপা জয়ের সম্ভাবনা স্পেনের—১৭%। সদ্য ইউরো জয়ী দলটি প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৩১ ম্যাচে অপরাজিত রয়েছে। লামিন ইয়ামালদের ফর্মই তাদের শীর্ষে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স (১৪.১%)। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে এবং শক্তিশালী স্কোয়াড নিয়ে দিদিয়ের দেশমের দল রয়েছে অন্যতম ফেভারিটদের কাতারে। তৃতীয় স্থানে রয়েছে হ্যারি কেইনের ইংল্যান্ড (১১.৮%)। বাছাইপর্বে আট ম্যাচে আট জয় এবং কোনো গোল না খাওয়া—এ দুটিই তাদের উচ্চ সম্ভাবনার মূল কারণ। চতুর্থ স্থানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (৮.৭%)। ১৯৬২ সালে ব্রাজিলের পর কোনো দল টানা দুইবার বিশ্বকাপ জিততে পারেনি। তাই মেসিদের চ্যালেঞ্জ ব্যাপক হলেও, লিওনেল মেসির উপস্থিতি যে কোনো সমীকরণ বদলে দিতে পারে।

অন্যান্য পরাশক্তি

  • জার্মানি — ৭.১% (৫ম)
  • পর্তুগাল — ৬.৬% (৬ষ্ঠ)
  • ব্রাজিল — ৫.৬% (৭ম) রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সম্ভাবনা এবার তুলনামূলক কম।
শীর্ষ ১০–এ থাকা বাকি দলগুলো হলো— নেদারল্যান্ডস, নরওয়ে ও কলম্বিয়া। অন্যদিকে, তিনটি দেশ জডান, কুরাসাও ও হাইতির শিরোপা জয়ের সম্ভাবনা শূন্য শতাংশ দে


More News Of This Category
bdit.com.bd