• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন রাজপথে অস্থিতিশীলতা নয়, দেশ গড়ার আহ্বান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত, কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণ ‘১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ সংসদের দিকে’— প্রত্যাশার কথা জানালেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি: শিমুল বিশ্বাস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, উদ্ধার বিপুল মাদক ও স্বর্ণালংকার ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের দামে বড় পতন, তবু পাঁচ মাস পর মাসিক লাভের পথে যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম, ৫০ দেশের নাগরিকদের গুনতে হতে পারে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড আবারও সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাহউদ্দিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রায় নিশ্চিত ‘টক্সিক’ নিয়ে সমালোচনার জবাব দিলেন কিয়ারা, ‘চ্যালেঞ্জিং চরিত্রই খুঁজি’

শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি: শিমুল বিশ্বাস

নিউজ ডেস্ক / ২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

সড়ক পরিবহণ শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সড়ক পরিবহণ মালিক-শ্রমিকদের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

শনিবার (১ আগস্ট) সড়ক পরিবহণ শ্রমিকদের পেশাগত সংকট, ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং চলমান বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আব্দুর রহিম বক্স দুদু।

শিমুল বিশ্বাস বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো সড়ক পরিবহণ খাত। এই খাতকে আরও আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও সেবামুখী করতে শ্রমিক ও মালিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয় আরও জোরদার করতে হবে।

তিনি বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। একই সঙ্গে সড়ক পরিবহণ খাতে শৃঙ্খলা, নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে শ্রমিক, মালিক এবং সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. হুমায়ুন কবির খান বলেন, শ্রমিকদের ঐক্য, সাংগঠনিক শক্তি এবং আলোচনার মাধ্যমেই তাদের অধিকার প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব।

মতবিনিময় সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিক নেতারা কর্মক্ষেত্রের নানা সমস্যা, সড়ক নিরাপত্তা, শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণমূলক সুবিধা এবং পরিবহণ খাতের বিদ্যমান সংকট নিয়ে মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সজিব আলী, মোহাম্মদ হানিফ, জেনারেল ইসলাম, আব্বাস উদ্দিন, আবুল কাশেম, জোবায়ের জাকির, মো. মুসা, আব্দুল আলিম, বালা মিয়া, হাজী শাহজাহান, হাজী ময়নুল ইসলাম, রবিউল ইসলাম, আবু সরকার, ফিরোজ খান, আব্দুল বারিক, মমিনুল ইসলাম লাভলু, নজরুল ইসলাম, মোহাম্মদ মুসা এবং হাসান মাহমুদ।


More News Of This Category
bdit.com.bd