• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন রাজপথে অস্থিতিশীলতা নয়, দেশ গড়ার আহ্বান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত, কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণ ‘১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ সংসদের দিকে’— প্রত্যাশার কথা জানালেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি: শিমুল বিশ্বাস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, উদ্ধার বিপুল মাদক ও স্বর্ণালংকার ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের দামে বড় পতন, তবু পাঁচ মাস পর মাসিক লাভের পথে যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম, ৫০ দেশের নাগরিকদের গুনতে হতে পারে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড আবারও সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাহউদ্দিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রায় নিশ্চিত ‘টক্সিক’ নিয়ে সমালোচনার জবাব দিলেন কিয়ারা, ‘চ্যালেঞ্জিং চরিত্রই খুঁজি’

রাজপথে অস্থিতিশীলতা নয়, দেশ গড়ার আহ্বান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের

নিউজ ডেস্ক / ১ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ফ্যাসিবাদের পতন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার গঠনের পর নতুন করে রাজপথে অস্থিতিশীলতা সৃষ্টি বা ষড়যন্ত্রের চেষ্টা না করে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, গত ১৫ বছর ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন পরিচালিত হয়েছে। তিনি দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তরুণদের সাহসিকতার সঙ্গে দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের অভিজ্ঞতা যুক্ত হওয়ায় আন্দোলনের সফল পরিণতি এসেছে।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। গণতান্ত্রিক উত্তরণের পর এখন রাজনৈতিক বিভ্রান্তির সুযোগ নেই; বরং দেশের উন্নয়ন ও পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার বিষয়ে সতর্ক করে জহির উদ্দিন স্বপন বলেন, একটি পক্ষ সংসদের বাইরে রাজপথে অস্থিরতা সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পরিবেশ তৈরির চেষ্টা করছে। সরকার এসব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং রাষ্ট্রের নিরাপত্তা ও জনগণের স্বার্থে প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, আন্দোলন কোনো কোনো রাজনৈতিক শক্তির জন্য পেশা হতে পারে, তবে বিএনপির লক্ষ্য ছিল ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে শক্তিশালী করা। সেই লক্ষ্য অর্জিত হওয়ায় এখন দেশের উন্নয়ন ও সংস্কারই প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।

অনুষ্ঠানে মুখ্য উদ্বোধকের বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ফ্যাসিবাদের শাসনকাল ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে এ ধরনের আলোকচিত্র প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, ধর্মীয় বা সাংস্কৃতিক অঙ্গনে হামলা এবং সাধারণ মানুষের ওপর নির্যাতন গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব ঘটনা প্রতিরোধে সরকারের আরও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতাতেই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়েছে। তিনি বিজয়ী শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক দলের নয়, বরং পুরো জাতির আন্দোলন। তাই এই অর্জনকে পুঁজি করে নৈরাজ্য সৃষ্টি না করে সবাইকে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে।

এ সময় তিনি গণঅভ্যুত্থানের সময় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারী ফটোসাংবাদিকদেরও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ অন্যান্য অতিথিরা।


More News Of This Category
bdit.com.bd