• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
হজের বিমান ভাড়া আরও কমানোর উদ্যোগ, হাজিদের আবাসন ব্যয় কমাতেও আলোচনা অপ্রয়োজনীয় সিজার এড়িয়ে মায়ের দুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মানবপাচার ও অনলাইন স্ক্যাম চক্রে ‘জিরো টলারেন্স’, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায়

জাতীয় বয়সভিত্তিক সাঁতারে বিকেএসপির দাপট, দ্বিতীয় দিনেই হলো ৫ নতুন জাতীয় রেকর্ড

নিউজ ডেস্ক / ২৯ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। দিনের বিভিন্ন ইভেন্টে মোট পাঁচটি নতুন জাতীয় রেকর্ড গড়া হয়েছে। একই সঙ্গে পদক তালিকায়ও বড় ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

রোববার দ্বিতীয় দিনের প্রতিযোগিতা শেষে বিকেএসপির ঝুলিতে জমা হয়েছে ৩৩টি স্বর্ণ, ২৯টি রৌপ্য ও ১৮টি ব্রোঞ্জ পদক। ৭টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিকলী সুইমিং ক্লাব। অন্যদিকে ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ জিতে তৃতীয় অবস্থানে রয়েছে মেঘনা মোহনা সুইমিং ক্লাব।

১৫-১৭ বছর বয়সী বালকদের ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল মেডলে ইভেন্টে ৫ মিনিট ২.৩৮ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন বিকেএসপির মো. আব্দুল আজিম। তিনি ৫ মিনিট ৭.৭৬ সেকেন্ডের আগের রেকর্ডটি ভেঙে নতুন কীর্তি গড়েন।

১৩-১৪ বছর বয়সী বালকদের বিভাগেও নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন বিকেএসপির মো. তৌফিক। তিনি ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মেডলে ২ মিনিট ২৬.৪৪ সেকেন্ড সময় নিয়ে ২০১৫ সালের জাতীয় রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন। একই দিনে ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টেও ১ মিনিট ২.৭৫ সেকেন্ড সময় নিয়ে আরেকটি জাতীয় রেকর্ড নিজের নামে লিখে নেন এই উদীয়মান সাঁতারু।

এদিন ১৩-১৪ বছর বয়সী বালকদের ৫০ মিটার ফ্রিস্টাইলেও নতুন রেকর্ড হয়েছে। নিকলী সুইমিং ক্লাবের শামীমুল হক ২৬.১৮ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ড ভেঙে স্বর্ণপদক জিতেছেন। একই বয়সী বালিকাদের ৫০ মিটার ফ্রিস্টাইলে মেঘনা মোহনা সুইমিং ক্লাবের ফাতিহা মাহতাব মাইশা ৩০.২১ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক অর্জন করেন।

অন্যান্য ইভেন্টে ১৮-২০ বছর যুব বিভাগের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে নিকলী সুইমিং ক্লাবের মো. নাদিমুল হক, ৮০০ মিটার ফ্রিস্টাইলে বিকেএসপির পলি খাতুন, ১৫-১৭ বছর বয়সী বালকদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে নর্থ বেঙ্গল সুইমিং ক্লাবের মো. রিফাত এবং একই বয়সী বালিকাদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে নিকলী সুইমিং ক্লাবের স্বর্ণা আক্তার স্বর্ণপদক জয় করেন।

ডাইভিং ইভেন্টেও সাফল্য পেয়েছে বিকেএসপি। বালকদের ৩ মিটার স্প্রিংবোর্ডে বিকেএসপির সারোয়ার জাহান স্বর্ণপদক জিতেছেন। আর বালিকাদের একই ইভেন্টে ঢাকা অ্যাকোয়াটিকস ক্লাবের অর্পা দাস সেরা হয়ে স্বর্ণপদক অর্জন করেন।


More News Of This Category
bdit.com.bd