• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মানবপাচার ও অনলাইন স্ক্যাম চক্রে ‘জিরো টলারেন্স’, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত

জুলাই জাগরণ কর্মসূচি শুরু এনসিপির, গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবি

নিউজ ডেস্ক / ৬৩ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এ সময় দলের শীর্ষ নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং জুলাইয়ের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নের আহ্বান জানান।

গণকবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সংস্কারভিত্তিক নতুন বাংলাদেশের যে প্রত্যাশা ছিল, তা এখনো পূরণ হয়নি। তিনি বলেন, গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার এবং জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘোষিত রায় নিয়েও অসন্তোষ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তার দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যায় ইনুর প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং ঘোষিত ১০ বছরের সাজা যথেষ্ট নয়। তিনি রাষ্ট্রপক্ষকে উচ্চ আদালতে আপিল করে আরও কঠোর শাস্তির দাবি জানান।

একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত জুলাই গণহত্যা ও অন্যান্য আলোচিত হত্যাকাণ্ডের অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, বিচার সম্পন্ন করে রায় কার্যকর করলেই প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত হবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, কাঠামোগত রাষ্ট্র সংস্কার এবং গণভোটের রায় কার্যকর করা এনসিপির অন্যতম প্রধান দাবি। তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় যে সংস্কার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তব অগ্রগতি এখনো দৃশ্যমান নয়। তাই এবারের ‘জুলাই জাগরণ কর্মসূচি’র মূল প্রতিপাদ্য রাখা হয়েছে গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন করলেই হবে না; জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যকর করে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে। একই সঙ্গে তিনি দাবি জানান, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর চালু করতে হবে। অন্যথায় জনগণ নিজেরাই সেই জাদুঘর খুলে দেবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে নিহত প্রায় ১ হাজার ৪০০ শহীদ, আহত আন্দোলনকারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী, শিক্ষক, শ্রমিক, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, আলেম, প্রবাসী এবং আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সব শ্রেণি-পেশার মানুষের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd