• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

‘জুলাই সনদ’ নিয়ে বিভ্রান্তি নয়, আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান মির্জা ফখরুলের

নিউজ ডেস্ক / ৬৮ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে চলমান বিতর্কের অবসান হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই আন্দোলন দেশের সামনে একটি নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি দাবি করেন, বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংঘাত নয়, আলোচনাই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধানের পথ। জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও আলোচনার মাধ্যমে বিদ্যমান বিতর্কের অবসান হওয়া উচিত।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, দেশে আন্দোলন-সংগ্রাম অনেক হয়েছে। এখন প্রয়োজন সংসদে গঠনমূলক আলোচনার মাধ্যমে এমন একটি রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামো গড়ে তোলা, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আর সহিংস আন্দোলনের পথে যেতে না হয়।

তিনি বিরোধীদলের উদ্দেশে বলেন, সব বিষয়ে বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে এসে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করা প্রয়োজন।

গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদির সংস্কৃতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে বড় ধরনের মানসিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন প্রয়োজন। তার মতে, দীর্ঘ ১৬ বছরের বিভিন্ন অনিয়ম ও অপকর্মের প্রভাব অল্প সময়ে দূর করা সম্ভব নয়, তবে সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।


More News Of This Category
bdit.com.bd