• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক, ভয়ভীতি নয় সংলাপের আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিউজ ডেস্ক / ২২ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শিক্ষার্থীরা অটোপাস বা পরীক্ষা বাতিলের দাবিতে নয়, বরং বন্যা, জলাবদ্ধতা ও চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য না হওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে। তিনি এ আন্দোলনকে যৌক্তিক, মানবিক ও ন্যায্য বলে মন্তব্য করেছেন।

শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শিক্ষার্থীরা সরকার পতনের আন্দোলন করছে না। কিন্তু কিছু রাজনৈতিক ও সামাজিক ব্যক্তির দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের কারণে আন্দোলনকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা হচ্ছে, যা শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলা, গ্রেফতার ও হয়রানির পরিবেশ তৈরি করছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, বিভিন্ন শিক্ষার্থীর অভিযোগ অনুযায়ী তাদের ফোনে ডিবি পুলিশের পরিচয়ে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগগুলো সত্য হলে তা অত্যন্ত উদ্বেগজনক এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি সরকারের প্রতি শিক্ষার্থীদের ভয়ভীতি, গ্রেফতারের হুমকি ও হয়রানি বন্ধ করে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের বক্তব্য শুনে তাদের যৌক্তিক দাবিগুলোর দ্রুত সমাধানেরও অনুরোধ করেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, শিক্ষার্থীরা সন্ত্রাসী নয়। ভিন্নমত প্রকাশের কারণে তাদের রাজনৈতিক ট্যাগ দিয়ে সামাজিক ও মানবিকভাবে হেনস্তা করা কোনো সভ্য রাষ্ট্রের পরিচয় হতে পারে না।

তিনি আরও বলেন, সরকারকে সংযম, সংলাপ ও সমাধানের পথ বেছে নিতে হবে। অন্যথায় একটি সমাধানযোগ্য সংকট অপ্রয়োজনীয়ভাবে বড় সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে। পাশাপাশি গণতন্ত্রে নাগরিকের মতামতকে ‘উসকানি’ বা ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ হিসেবে না দেখে দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে বিবেচনার আহ্বান জানান তিনি।


More News Of This Category
bdit.com.bd