• বুধবার, ২০ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, ১৫ কর্মকর্তা ফেরত পাঠাল আইন মন্ত্রণালয়ে শ্রমজীবীদের কল্যাণে আইএলও’র ভূমিকা জোরদারের আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর নতুন পে স্কেল কার্যকরের ঘোষণা, ধাপে ধাপে বেতন বাড়বে সরকারি চাকরিজীবীদের ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটকদের জন্য সময়সীমা কমাচ্ছে থাইল্যান্ড ষষ্ঠ বিশ্বকাপে রোনালদোর রেকর্ড, দলে মেসির সমান ইতিহাসের অপেক্ষা হেপাটাইটিসে আক্রান্ত জনপ্রিয় ডিজে সনিকা, হাসপাতালে চিকিৎসাধীন ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, সাপ্তাহিক ছুটি ২ দিন আনসার-ভিডিপিকে ঘিরে সরকারের বড় পরিকল্পনা, গণতন্ত্র ও উন্নয়নে নতুন ভূমিকার ঘোষণা ঈদুল আজহা সামনে রেখে রাজশাহীতে বিদ্যুৎ উন্নয়নকাজ, ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায় গণমাধ্যমে শৃঙ্খলা ফেরাতে নতুন কমিশন আসছে, জুলাই-আগস্টেই নীতিমালার ঘোষণা

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, ১৫ কর্মকর্তা ফেরত পাঠাল আইন মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক / ৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তের পর এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের ভিত্তিতে জুডিশিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে কর্মকর্তাদের নাম, পদ এবং সংযুক্ত দপ্তরের বিস্তারিত তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের যোগদান ১০ এপ্রিল থেকে কার্যকর দেখানো হয়েছে।

এছাড়া পৃথক অফিস আদেশে তাদের যোগদানপত্রও ১০ এপ্রিল থেকে গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এর আগের দিন ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করা হয়েছিল। পরে প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে এটি বিলুপ্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd