• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটকদের জন্য সময়সীমা কমাচ্ছে থাইল্যান্ড

নিজস্ব প্রতিবেদক / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ড তাদের ভিসা-মুক্ত প্রবেশ নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। দেশটির মন্ত্রিসভা বিশ্বের ৯০টিরও বেশি দেশের নাগরিকদের জন্য চালু থাকা দীর্ঘমেয়াদি ভিসা-মুক্ত থাকার সুবিধা কমিয়ে নতুন নিয়ম চালুর অনুমোদন দিয়েছে।

করোনা পরবর্তী সময়ে পর্যটন ও অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে ২০২৪ সালের জুলাইয়ে বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ৬০ দিন পর্যন্ত ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা চালু করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি ধাপে ধাপে কমিয়ে সর্বোচ্চ ৩০ দিন করা হচ্ছে। কিছু দেশের ক্ষেত্রে এই সময়সীমা আরও কমিয়ে ১৫ দিন নির্ধারণের পরিকল্পনাও রয়েছে।

সরকারি মুখপাত্র জানান, এই সুবিধার অপব্যবহার রোধ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ সময়ের সুযোগ নিয়ে কিছু বিদেশি নাগরিক অবৈধ ব্যবসা, অননুমোদিত কাজ এবং অনলাইন প্রতারণার মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।

কর্তৃপক্ষ বলছে, পর্যটন খাত দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হলেও নিরাপত্তা এখন সরকারের প্রধান অগ্রাধিকার। তাই প্রকৃত পর্যটকদের জন্য ৩০ দিনের সময়সীমা যথেষ্ট বলে মনে করছে নীতিনির্ধারকরা।

পরিকল্পনা অনুযায়ী, স্থল সীমান্ত দিয়ে বছরে সর্বোচ্চ দুইবার ভিসা-মুক্ত প্রবেশের নিয়মও কঠোরভাবে কার্যকর করা হবে। তবে নতুন এই নীতি কবে থেকে কার্যকর হবে তা এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি।

থাইল্যান্ডের জিডিপির বড় একটি অংশ আসে পর্যটন খাত থেকে। সাম্প্রতিক সময়ে পর্যটক আগমনে কিছুটা হ্রাস দেখা গেলেও সরকার চলতি বছরে প্রায় ৩ কোটি ৩৫ লাখ বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য ধরে রেখেছে।

সূত্র: আল-জাজিরা।


More News Of This Category
bdit.com.bd