• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

হেপাটাইটিসে আক্রান্ত জনপ্রিয় ডিজে সনিকা, হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক / ৮১ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ভারতে চিকিৎসাধীন অবস্থায় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর কিছুদিন পর আবারও হেপাটাইটিস সংক্রমণে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে সনিকা।

জানা গেছে, তিনি হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর জানিয়ে ভক্তদের সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। সেখানে তিনি লেখেন, আগামী কয়েকদিনের জন্য হাসপাতালই তার অস্থায়ী ঠিকানা।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত ও সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

সনিকা ২০০৭ সালে ডিজে হিসেবে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তিনি দেশের সংগীতাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

২০১৩ সালে তিনি ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ হিসেবে পুরস্কৃত হন। পরবর্তীতে তিনি অভিনয়েও কাজ করেন এবং ছোটপর্দায় দুটি নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন।


More News Of This Category
bdit.com.bd