• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক / ১৯০ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন সংগঠনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফকে।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দলটির আমির ত্রয়োদশ জাতীয় নির্বাচন, জুলাই সনদ, বর্তমান সরকারের কার্যক্রম, অর্থনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলেন।

এ সময় তিনি সরকারের কাছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আহ্বান জানান এবং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন।


More News Of This Category
bdit.com.bd