• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
হজের বিমান ভাড়া আরও কমানোর উদ্যোগ, হাজিদের আবাসন ব্যয় কমাতেও আলোচনা অপ্রয়োজনীয় সিজার এড়িয়ে মায়ের দুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মানবপাচার ও অনলাইন স্ক্যাম চক্রে ‘জিরো টলারেন্স’, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায়

মুশফিক-মিরাজ ব্যর্থতা, লিটন-তাইজুলের লড়াইয়ে ভর করে চাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ৬৫ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

প্রথম সেশনে তিন উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনেও স্বস্তি পায়নি বাংলাদেশ দল। লাঞ্চের পর মাত্র ১৫ রান যোগ করতেই আরও তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। ৫৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৮ রান, হাতে আছে মাত্র চারটি উইকেট।

লাঞ্চের পর ব্যাটিংয়ে নেমে একটি সুযোগ পেয়েছিলেন মুশফিকুর রহিম। সাজিদ খানের বলে উইকেটকিপার রিজওয়ানের হাতে ক্যাচ দেন তিনি। তবে ফিল্ড আম্পায়ার তাকে আউট দেননি। পাকিস্তান রিভিউ নেওয়ার সুযোগ থাকলেও তারা তা নেয়নি। পরে রিপ্লেতে দেখা যায় বল সত্যিই মুশফিকের গ্লাভস ছুঁয়েছিল। জীবন পাওয়ার পরও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। খুররম শাহজাদের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হয়ে ২৩ রানে ফেরেন মুশফিক।

এর আগে অধিনায়ক নাজমুল হোসেন আউট হন মুহাম্মদ আব্বাসের বলে ২৯ রানে।

মুশফিকের পর মেহেদী হাসান মিরাজও বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। শাহজাদের বাউন্সারে ক্যাচ দিয়ে মাত্র ৪ রানে বিদায় নেন তিনি। ৩৮ ওভারে বাংলাদেশের ছয়টি উইকেট পড়ে যায়।

এরপর লিটন দাস ও তাইজুল ইসলাম দলকে কিছুটা সামলে নেন। সপ্তম উইকেটে তারা ৫২ রানের জুটি গড়েন। লিটন দায়িত্বশীল ব্যাটিং করেন এবং এই জুটির মধ্যে সর্বোচ্চ ৩৯ রান আসে তার ব্যাট থেকে।


More News Of This Category
bdit.com.bd