• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন

সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ ও ঝাড়ুমিছিল

Reporter Name / ১৩০ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে ভুয়া ধর্ষণের প্রসঙ্গ তোলা এবং একটি রাজনৈতিক দলকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ুমিছিল করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার বিকালে উপজেলার হরনী ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবাদকারীরা ঝাড়ু হাতে সড়কে নেমে মিছিল করেন এবং সংশ্লিষ্ট বক্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দায়িত্বশীল অবস্থানে থেকে এমন মন্তব্য করা অনভিপ্রেত ও দুঃখজনক।

সমাবেশে বক্তারা সংসদে দেওয়া বক্তব্যের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যকে প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়।

তারা আরও বলেন, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ছোট করার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। এ ধরনের আচরণ বন্ধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মিছিলে অংশ নিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, সংশ্লিষ্ট বক্তব্যের জন্য সংসদ সদস্যকে হাতিয়াসহ পুরো জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি সতর্ক করেন।

এছাড়া উপজেলা যুবদলের সদস্যসচিব ফাহিম উদ্দিনও একই ধরনের মন্তব্য করে বলেন, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন ও রাজনৈতিক বিদ্বেষ ছড়ানো গণতান্ত্রিক চর্চার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।


More News Of This Category
bdit.com.bd