• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, সরকারি কর্মচারীসহ আটক ৫

Reporter Name / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় আকস্মিক একটি মিছিল বের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী রয়েছেন।

বৃহস্পতিবার সকালে আগারগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, সকাল নয়টার দিকে বিটিআরসি ভবন সংলগ্ন এলাকা থেকে ১৫ থেকে ২০ জনের একটি দল হঠাৎ মিছিল শুরু করে। মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছালে টহলরত পুলিশ দ্রুত তাদের ধাওয়া দেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। আটকরা হলেন মো. হাসান আলী, জিসান আহমেদ, মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম ও আশিক মোহাম্মদ। তাদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী বলে জানা গেছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, মিছিলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd