• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন

শফিকুর রহমান: শিক্ষার্থী হবে প্রতিটি যোদ্ধা, মাদ্রাসার ছাত্রদের প্রস্তুতি জরুরি

Reporter Name / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিটি শিক্ষার্থীকে হতে হবে একেকজন ‘যোদ্ধা’। তিনি বলেন, শিক্ষকের দেওয়া পাঠ্যসূচি অনুসরণ করাটাই যথেষ্ট নয়; বরং ছাত্রদের প্রতিটি পরীক্ষার জন্য নিজেকে স্বতঃসিদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে গাজীপুরের টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অ্যালমনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, তা’মীরুল মিল্লাত প্রতিষ্ঠিত হয়েছিল ইমানদার, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব তৈরি করার লক্ষ্য নিয়ে। তিনি জানান, প্রতিষ্ঠানটি ধীরে ধীরে এই লক্ষ্য পূরণ করতে শুরু করেছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিষ্ঠানটির তিনজন প্রাক্তন ছাত্র জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তারা দ্বীনের কল্যাণ ও দেশের সেবায় কাজ করার সুযোগ পেয়েছেন।

তিনি আরও বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচিত ছাত্ররাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবেন এবং নতুন বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানে ২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া তা’মীরুল মিল্লাতের ছাত্রদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাওলানা আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল এহসান সঞ্চালনা করেন। আলোচনা পর্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবাহ।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, গাজীপুর-৪ আসনের এমপি সালাহ উদ্দিন আইয়ুবী, শেরপুর-১ আসনের এমপি হাফেজ মো. রাশেদুল ইসলাম এবং নোয়াখালী-৬ আসনের এমপি আ. হান্নান মাসুদ।


More News Of This Category
bdit.com.bd