• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন

রাশেদ খানের গণঅধিকার পরিষদে পুনরায় যোগদানের সম্ভাবনা: নুরুল হক নুরের স্বাগত বার্তা

Reporter Name / ১৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করা রাশেদ খান যদি আবার পরিষদে ফিরতে চান, তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি সম্প্রতি দেশের একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে এই কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “রাশেদ খান যদি গণঅধিকার পরিষদে ফিরে আসতে চায়, আমরা তাকে স্বাগত জানাব। কারণ রাশেদ আজ যে অবস্থানে এসেছে, তার পেছনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অনেক পরিশ্রম ও ত্যাগ রয়েছে। এক ব্যক্তিকে তৈরি করতে সংগঠনের পক্ষ থেকে অগণন ত্যাগ স্বীকার করতে হয়।”

তিনি আরও বলেন, “আজকে সে জাতীয় পর্যায়ে পরিচিত, মিডিয়ায় পরিচিত। কিন্তু এই পরিচিতির পেছনে গণঅধিকার পরিষদের অনেক নেতাকর্মীর অবদান রয়েছে। দেশের কঠিন সময়ে সংগঠনের অল্প কিছু সদস্য যে ত্যাগ স্বীকার করেছে, তা খুব কম সংগঠন করতে পেরেছে।”

নুরুল হক নুর ব্যাখ্যা করেন, “রাশেদ খান গত নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন। এটি দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে এবং জোটের সমীকরণ বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত ছিল। দলের নিয়ম অনুযায়ী তাকে বিএনপির সদস্যপদ নিয়ে নির্বাচন করতে হয়েছিল। এজন্য আমাদের দলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সিনিয়র নেতা হাসান মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

তিনি সংসদ কার্যক্রমের বিষয়ে বলেন, “সংসদে অযথা ঝগড়া-বিবাদ নয়, বরং গঠনমূলক আলোচনা হওয়া উচিত। অনেক দেশের সংসদে চেয়ার ছোড়াছুড়ির মতো ঘটনা ঘটে, আমরা কি সেই খারাপ উদাহরণ অনুসরণ করব?”


More News Of This Category
bdit.com.bd