• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন

চাঁদাবাজি বন্ধে ‘কুরআনের আইন’ চালুর আহ্বান রফিকুল ইসলাম খানের

Reporter Name / ১৬৮ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাস, ট্রাক, অটোরিকশা ও ভ্যানচালকদের কাছে চাঁদা দাবি না করে বরং ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসা উচিত। তিনি মন্তব্য করেন, দেশের মানুষ চাঁদাবাজি পছন্দ করে না এবং এ ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধ করতে হলে কুরআনের আইন চালু করতে হবে।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.)–এর আদর্শ বাস্তবায়নে মালিক-শ্রমিক সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা পরিশোধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অসামান্য উল্লেখ করে তাদের যথাযথ মূল্যায়ন ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি বাবুল আক্তার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াত আমির অধ্যাপক শাহজাহান আলী, সংগঠনের সাবেক আমির আব্দুস সামাদ মিয়া, সেক্রেটারি খাইরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল রাবী, পৌর জামায়াতের আমির আব্দুল করিম এবং সলঙ্গা থানা শাখার সভাপতি আয়ুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


More News Of This Category
bdit.com.bd