• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন

ক্ষমতায় এলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

Reporter Name / ২৪৫ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট ক্ষমতায় এলে আল্লামা মামুনুল হককে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা–১৩ আসনে ১১–দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা–১৩ আসনে মামুনুল হকের নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা–১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত, এনসিপিসহ ১১ দলীয় জোট সরকার গঠন করলে মামুনুল হককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। তিনি শুধু ঢাকা–১৩ আসনের নয়, সারা দেশের মানুষের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলবেন। আলেম–ওলামা, সাধারণ মানুষ ও ন্যায়ের পক্ষে তার কণ্ঠ হবে দৃঢ় ও সোচ্চার।

তিনি আরও বলেন, ১১ দলীয় জোট জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার ভিত্তিতে একত্র হয়েছে। এই ঐক্য একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে সামনে রেখে তৈরি হয়েছে। চাঁদাবাজি, দুর্নীতি ও অপরাধের রাজনীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াত আমির।


More News Of This Category
bdit.com.bd