• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের গ্যাস সংকটে রাজধানীতে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকরা মিরপুরে দেওয়ালধসে আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

ভারতের বিপক্ষে আক্ষেপ ঘোচাতে প্রস্তুত হামজা চৌধুরী, সব টিকিট বিক্রি রেকর্ড সময়ে

Reporter Name / ৩২৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

অভিষেক ম্যাচেই ভারতকে হারানোর সুযোগ তৈরি করেছিলেন হামজা চৌধুরী, তবে শিলংয়ের সেই ম্যাচে শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ। এবার ঘরের মাঠে ফিরতি লেগে সেই আক্ষেপ ঘোচানোর অপেক্ষায় তিনি। অভিষেকের পর বাংলাদেশ ছয় ম্যাচে জিতেছে মাত্র একটি—ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ। প্রতিযোগিতামূলক ম্যাচে এখনো জয়ের স্বাদ নেই। চলতি শতাব্দিতে ৯০ মিনিটে ভারতকে হারানোর রেকর্ডও বাংলাদেশের নেই। আজ সেই সব অপূর্ণতা কাটানোর দিন বলে মনে করছেন হামজা। ম্যাচের প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন তিনি। ফেসবুকে লিখেছেন—“বড় ম্যাচের সব প্রস্তুতি শেষ! আগামীকাল আপনাদের উচ্ছ্বাস দেখার জন্য অপেক্ষা করছি। ইনশা আল্লাহ।” ভারত ম্যাচের আগে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে দুটি গোল করেছিলেন হামজা—একটি বাইসাইকেল কিক, একটি পানেনকা পেনাল্টি। শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচটি ২-২ এ ড্র হলেও ভারতের বিপক্ষে নতুন উদ্দীপনা নিয়ে নামার কথা জানিয়েছেন তিনি। তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন—“রাতের ম্যাচ হতাশাজনকভাবে শেষ হলেও এটি আমাদের জেতা উচিত ছিল। সামনে বড় লড়াই, সবাই এক থাকুন।” হামজা ও শমিত সোমদের অভিষেকের পর ফুটবলে দর্শকদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ। ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে উত্তেজনা আরও বেশি। মাত্র ৬ মিনিটে সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়েছে। সব প্রস্তুতি শেষ। এখন শুধু ম্যাচের অপেক্ষা।


More News Of This Category
bdit.com.bd