• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন

স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে তরুণদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

মোঃ সাইফুল ইসলাম / ২৬ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

দেশের স্বাস্থ্য খাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবা প্রদানকারীর সংখ্যা কম হওয়ায় এ খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ সংকট মোকাবিলায় সরকার তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি নতুন উদ্ভাবন ও উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি হলেও প্রয়োজনের তুলনায় স্বাস্থ্যসেবা প্রদানকারী জনবল কম। ফলে স্বাস্থ্যখাতে সেবার মান উন্নয়নে দক্ষ জনবল তৈরি এবং নতুন উদ্যোক্তা গড়ে তোলার বিকল্প নেই।

তিনি জানান, সরকার স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণকে উৎসাহিত করছে। তার মতে, স্বাস্থ্য উদ্যোক্তা খাত দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ খাতে নতুন উদ্যোগ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, দেশে অনেক খ্যাতনামা চিকিৎসক রয়েছেন, যারা নতুন নতুন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনে কাজ করছেন। একই সঙ্গে বাংলাদেশের ওষুধের গুণগত মান আন্তর্জাতিক মানসম্পন্ন বলেও উল্লেখ করেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার বর্তমানে ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে। আগের সরকারগুলোর তুলনায় এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়নের জন্য উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং নতুন উদ্যোক্তা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য শেষ করেন স্বাস্থ্যমন্ত্রী।


More News Of This Category
bdit.com.bd