• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

২০২৬ বিশ্বকাপেও খেলবেন মেসি, নিশ্চিত করলেন আর্জেন্টিনা কোচিং স্টাফ

নিউজ ডেস্ক / ৬৯ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল অনিশ্চয়তা ও আলোচনা। তবে এবার সেই ধোঁয়াশার অবসান ঘটালেন আর্জেন্টিনা কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালা।

রেডিও লা রেদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মেসি ইতোমধ্যেই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা নিশ্চিত করেছেন। তার ভাষায়, “মেসি ইতোমধ্যে নিশ্চিত। সে-ই প্রথম যে যাচ্ছে।”

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা নিয়ে অবশ্য এখনই বিস্তারিত কিছু জানাননি আয়ালা। তিনি রসিকতা করে বলেন, “আমরা এখন এমন কলমে তালিকা তৈরি করছি, যেটা পরে মুছে ফেলা যাবে। শেষ পর্যন্ত অপেক্ষা করুন, তারপরই তালিকা ঘোষণা হবে।”

সম্প্রতি ৩৭ বছর বয়সী মেসির অবসর নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও এই ঘোষণা আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

২০২২ বিশ্বকাপে মেসির নেতৃত্বে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এবার ২০২৬ বিশ্বকাপেও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে।


More News Of This Category
bdit.com.bd