• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা

নিউজ ডেস্ক / ০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে ২০২৬ সালের হজে বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হজের বিমান টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজযাত্রীদের জন্য যৌক্তিক ব্যয়ে এবং হয়রানিমুক্ত পরিবেশে হজ পালন নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্যেই হজ প্যাকেজের খরচ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, গত বছর প্রতি হজ টিকিটে ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এবার সেই ধারাবাহিকতায় আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে।

হজের সামগ্রিক ব্যয় আরও কমাতে সৌদি সরকারের কাছে বিমান টিকিটের ওপর আরোপিত বিমানবন্দর নির্মাণ কর কমানোর অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় বলেও জানান তিনি।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের আবাসন ব্যয় কমানোর বিষয়েও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা করছে সরকার।

বক্তব্যের শেষদিকে তিনি নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য দেশবাসীর দোয়া কামনা করেন। একই সঙ্গে হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বা অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন।

অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেন, বাংলাদেশের মাত্র ৫ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন। বাকি ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। তিনি এজেন্সিগুলোকে এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক হজপ্রত্যাশী উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd