• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

বিসিবিতে বড় পরিবর্তন: তামিম ইকবাল সভাপতি, আজই অ্যাডহক কমিটির প্রথম সভা

Reporter Name / ১০২ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তন এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বিদ্যমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

মঙ্গলবার বিকেলে এই সিদ্ধান্ত নেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবাল-কে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এর আগে বিসিবির বোর্ডটি পরিচালিত হচ্ছিল আমিনুল ইসলাম বুলবুল-এর নেতৃত্বে।

নতুন গঠিত এই অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার সন্ধ্যায়। সভায় কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

অ্যাডহক কমিটিতে সভাপতির পাশাপাশি সদস্য হিসেবে রয়েছেন রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সৈয়স ইব্রাহিম আহমেদ, তানজিল চৌধুরি, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলি খান, সালমান ইসপাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।

ক্রিকেট অঙ্গনে এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নতুন কমিটির কার্যক্রম ও সিদ্ধান্তের দিকে এখন নজর থাকবে সংশ্লিষ্টদের।


More News Of This Category
bdit.com.bd