• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

বিতর্কের মধ্যে বিসিবির বোর্ড সভা শনিবার, আলোচনায় ক্লাব ক্রিকেট ও কোয়াবের চিঠি

Reporter Name / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নানা বিতর্ক ও অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম চলছে। গত বছরের অক্টোবরে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে আলোচনা-সমালোচনার মুখে রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড।

সম্প্রতি ঢাকার ক্লাব ক্রিকেটকে ঘিরে বিতর্ক তীব্র হয়েছে। পাশাপাশি বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান পদ থেকে আমজাদ হোসেনকে অপসারণের ঘটনাও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এসব প্রেক্ষাপটে শনিবার বোর্ড সভা আহ্বান করেছে বিসিবি।

এই সভায় সবচেয়ে গুরুত্ব পাবে ক্রিকেটারদের সংগঠনের দেওয়া চিঠি, যেখানে ক্লাব ক্রিকেট নিয়ে নানা অভিযোগ ও প্রস্তাব তুলে ধরা হয়েছে। ঢাকা লিগ সম্পর্কেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আসন্ন নিউজিল্যান্ড সিরিজসহ অন্যান্য নিয়মিত বিষয়ও আলোচনায় থাকবে।

এদিকে বোর্ডের সর্বশেষ নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বিসিবির কয়েকজন পরিচালক ওই কমিটির সামনে উপস্থিত হয়েছেন। তবে এই বিষয়টি সভায় আলোচনায় আসবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে শনিবার সকাল ১১টায় মিরপুরে বোর্ড কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। যেসব সদস্য সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, তারা ভার্চুয়ালি অংশ নেবেন।


More News Of This Category
bdit.com.bd