• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি এসএমসি এন্টারপ্রাইজে অফিসার পদে নিয়োগ, আবেদন চলবে ৫ আগস্ট পর্যন্ত হজের বিমান ভাড়া আরও কমানোর উদ্যোগ, হাজিদের আবাসন ব্যয় কমাতেও আলোচনা অপ্রয়োজনীয় সিজার এড়িয়ে মায়ের দুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

পাকিস্তান সিরিজের দলে নতুন মুখ না থাকায় প্রশ্ন তুললেন নান্নু

Reporter Name / ১৩০ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলে নতুন মুখ না থাকায় কিছুটা হতাশা প্রকাশ করেছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার মতে, এই সিরিজে কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হলে ভবিষ্যতের জন্য দল গঠনে তা সহায়ক হতো।

তিনি বলেন, অনেকদিন পর বাংলাদেশ ওয়ানডে খেলতে নামছে। ঘরোয়া ক্রিকেটে যারা ভালো পারফর্ম করছে, তাদের মধ্যে থেকে নতুন কাউকে দলে নেওয়া যেতে পারত। কিন্তু এবারও গত কয়েক বছর ধরে খেলতে থাকা ক্রিকেটাররাই দলে জায়গা পেয়েছেন। পাকিস্তান যেখানে বেশ কয়েকজন নতুন খেলোয়াড় নিয়ে দল গড়েছে, সেখানে বাংলাদেশের পক্ষ থেকেও দু-একজন তরুণকে সুযোগ দিয়ে তাদের সামর্থ্য যাচাই করা যেত। বিশেষ করে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই তরুণদের প্রস্তুত করা জরুরি বলে মনে করেন তিনি।

মিনহাজুল আবেদীন আরও বলেন, পাকিস্তান শক্তিশালী প্রতিপক্ষ হলেও তাদের দলে নতুন খেলোয়াড় থাকায় কিছুটা চ্যালেঞ্জ তৈরি হবে। তবে বাংলাদেশ যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারে, তাহলে ভালো ফল করার সম্ভাবনা রয়েছে।

এদিকে বিসিবির নতুন জাতীয় নির্বাচক প্যানেল গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে। এ বিষয়ে মিনহাজুল জানান, এখনো তিনি প্রধান নির্বাচকের পদের জন্য আবেদন করেননি। তবে বিষয়টি নিয়ে তিনি ভাবছেন এবং প্রক্রিয়া সম্পর্কে জানতে শিগগিরই বিসিবিতে যেতে পারেন।


More News Of This Category
bdit.com.bd