• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে বিপিএলের জার্সি উৎসর্গ করল রাজশাহী ওয়ারিয়র্স

Reporter Name / ২৭০ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সন্ত্রাসীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। দলটি এবারের বিপিএলে তাদের অফিসিয়াল জার্সি শহীদ হাদির প্রতি উৎসর্গ করার ঘোষণা দিয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ হাদির আত্মত্যাগ ও দেশের জন্য অবদানকে সম্মান জানাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহী ওয়ারিয়র্সের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো আনুষ্ঠানিক জার্সি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হবে না। বরং নির্ধারিত সময়ে দলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে জার্সিটি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “এই জার্সি উৎসর্গ শহীদ শরিফ ওসমান হাদির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ রাজশাহী ওয়ারিয়র্সের পথচলায় চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।” এ বিষয়ে দলটির ফেসবুক পোস্টেও একই বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, শহীদ হাদির প্রতি সম্মান জানিয়ে জার্সি উন্মোচনের কোনো অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ভক্ত-সমর্থকদের প্রত্যাশার কথা বিবেচনায় রেখে আগামী ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে দলটির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে জার্সিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। বিপিএলের ইতিহাসে এমন উদ্যোগ বিরল বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানাতে রাজশাহী ওয়ারিয়র্সের এই সিদ্ধান্ত ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।


More News Of This Category
bdit.com.bd