• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি এসএমসি এন্টারপ্রাইজে অফিসার পদে নিয়োগ, আবেদন চলবে ৫ আগস্ট পর্যন্ত হজের বিমান ভাড়া আরও কমানোর উদ্যোগ, হাজিদের আবাসন ব্যয় কমাতেও আলোচনা

ফুটসাল দিয়ে ফিরছেন সাবিনা-মাসুরা-সুমাইয়া, সাফ নারী ফুটসালের প্রাথমিক দল ঘোষণা

Reporter Name / ৪৭৯ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের কারণে জাতীয় নারী ফুটবল দল থেকে অনেকটাই আড়ালে চলে যাওয়া সাবিনা খাতুন, মাসুরা পারভীন ও মাতসুশিমা সুমাইয়াকে নতুন করে সামনে এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে তাদের ফেরানো হচ্ছে মূল নারী ফুটবল দলে নয়, বরং আসন্ন সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে। আগামী বছরের জানুয়ারিতে থাইল্যান্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ১৮ সদস্যের বাংলাদেশের প্রাথমিক ফুটসাল দল ঘোষণা করেছে বাফুফে। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন সদ্য সাফজয়ী দলের অভিজ্ঞ খেলোয়াড় সাবিনা খাতুন, মাসুরা পারভীন, নিলুফা ইয়াসমিন নিলা, মাতসুশিমা সুমাইয়া ও কৃষ্ণা রানী সরকার। এছাড়া ২০২২ সালের সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য মার্জিয়া এবং মিশরাত জাহান মৌসুমীকেও রাখা হয়েছে প্রাথমিক দলে। এর আগে ২০১৮ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ ফুটসালের বাছাইপর্বে অংশ নিয়েছিল বাংলাদেশ, যেখানে সাবিনার নেতৃত্বে তিন ম্যাচেই হার মানতে হয় দলকে। উল্লেখযোগ্যভাবে, সাবিনা খাতুন ও মাতসুশিমা সুমাইয়া দুজনেরই ক্লাব পর্যায়ে মালদ্বীপের ফুটসালে খেলার অভিজ্ঞতা রয়েছে। ঘোষিত প্রাথমিক ফুটসাল দলে অধিনায়ক হিসেবে আছেন সাবিনা খাতুন। দলে আরও রয়েছেন মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণারানি সরকার, লিপি আক্তার, উন্নতি খাতুন, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন নিলা, মিশরাত জাহান মৌসুমি, মার্জিয়া, নাসরিন আক্তার এবং গোলরক্ষক হিসেবে সেজুতি ইসলাম স্মৃতি, সাথি বিশ্বাস, ইতি রানি ও স্বপ্না আক্তার জিলি।


More News Of This Category
bdit.com.bd