• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

‘অবশ্যই বাংলাদেশে ফিরব’— নিউইয়র্ক থেকে দেশে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব আল হাসান

Reporter Name / ৭৩৮ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান দেশের বাইরে রয়েছেন প্রায় দেড় বছর ধরে। ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাবহুল সময়ের পর তিনি আর দেশে ফেরেননি। ভারত সফরের পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি সাকিব; বর্তমানে বিভিন্ন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন তিনি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলার সঞ্চালনায় একটি পডকাস্টে অংশ নেন সাকিব। সেখানে দেশে ফেরার প্রশ্নে তিনি স্পষ্টভাবে বলেন, “অবশ্যই ফিরতে চাই। আমি বাংলাদেশের ছেলে। বাংলাদেশেই ফিরে যাব।” স্বাভাবিক জীবনযাপন নিয়ে সাকিব বলেন, বাংলাদেশে থাকাকালেও তিনি খুব একটা ‘স্বাভাবিক জীবন’ চেয়েছিলেন এমন না। বোর্ডিং স্কুলে বেড়ে ওঠা, কম বয়সে পেশাদার ক্রিকেটে আসা— এসব কারণে খুব বেশি বন্ধু বা আড্ডার জীবন তার ছিল না। অনূর্ধ্ব–১৫ দলে খেলার সময়ই কোচ তাকে জাতীয় দলে খেলার কথা বলে প্রস্তুতি নিতে বলেন, আর সে কারণেই শৃঙ্খলাপূর্ণ জীবনই ছিল তার সঙ্গী। সাকিব বলেন, “বাংলাদেশে থাকলেও আমার জীবনটা নরমালই ছিল। বিশেষ করে মাগুরায় বাড়িতে গেলে একদম সাধারণভাবেই সময় কাটাতাম। সেখানে আমি বাইরে গেলে সবাই আমাকে ফয়সাল নামে ডাকত। এজন্যই মাগুরাকে খুব পছন্দ করি।” বর্তমানে নিউইয়র্কে তার জীবন নিয়ে সাকিব জানান, তিনি চাইলে অনেক বাংলাদেশির সঙ্গে সময় কাটাতে পারেন, আবার চাইলে একান্তে থাকতে পারেন— এই স্বাধীনতাকেই তিনি এখন সবচেয়ে বেশি উপভোগ করছেন।


More News Of This Category
bdit.com.bd