২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের মধ্যে ৪২টি দলের নাম ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। বাকি ছয়টি দল আগামী মার্চে প্লে-অফের মাধ্যমে চূড়ান্ত হবে। সবশেষ শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে আসন্ন বিশ্বকাপের ড্র অনুষ্ঠান।
এই ড্রয়ের আগে ফুটবলভিত্তিক পরিচিত পরিসংখ্যান সংস্থা অপ্টা তাদের সুপার কম্পিউটার দিয়ে প্রথমবারের মতো ২০২৬ বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে। দলগুলোর সাম্প্রতিক ফর্ম, ইতিহাস ও পারফরম্যান্স বিশ্লেষণ করে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে শতাংশ হিসেবে।
স্পেন ফেভারিট, আর্জেন্টিনা চতুর্থ
সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, সবচেয়ে বেশি শিরোপা জয়ের সম্ভাবনা
স্পেনের—১৭%। সদ্য ইউরো জয়ী দলটি প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৩১ ম্যাচে অপরাজিত রয়েছে। লামিন ইয়ামালদের ফর্মই তাদের শীর্ষে রেখেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে
ফ্রান্স (১৪.১%)। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে এবং শক্তিশালী স্কোয়াড নিয়ে দিদিয়ের দেশমের দল রয়েছে অন্যতম ফেভারিটদের কাতারে।
তৃতীয় স্থানে রয়েছে হ্যারি কেইনের
ইংল্যান্ড (১১.৮%)। বাছাইপর্বে আট ম্যাচে আট জয় এবং কোনো গোল না খাওয়া—এ দুটিই তাদের উচ্চ সম্ভাবনার মূল কারণ।
চতুর্থ স্থানে বর্তমান চ্যাম্পিয়ন
আর্জেন্টিনা (৮.৭%)। ১৯৬২ সালে ব্রাজিলের পর কোনো দল টানা দুইবার বিশ্বকাপ জিততে পারেনি। তাই মেসিদের চ্যালেঞ্জ ব্যাপক হলেও, লিওনেল মেসির উপস্থিতি যে কোনো সমীকরণ বদলে দিতে পারে।
অন্যান্য পরাশক্তি
- জার্মানি — ৭.১% (৫ম)
- পর্তুগাল — ৬.৬% (৬ষ্ঠ)
- ব্রাজিল — ৫.৬% (৭ম)
রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সম্ভাবনা এবার তুলনামূলক কম।
শীর্ষ ১০–এ থাকা বাকি দলগুলো হলো—
নেদারল্যান্ডস, নরওয়ে ও কলম্বিয়া।
অন্যদিকে, তিনটি দেশ
জডান, কুরাসাও ও হাইতির শিরোপা জয়ের সম্ভাবনা শূন্য শতাংশ দে