• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনি পরিস্থিতিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করতে পারে পুলিশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদো-পুত্র সারা আলী খানের সঙ্গে বন্ধুত্ব ভাঙার কারণ জানালেন ওরি মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১২ নভেম্বর পর্যন্ত আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, জানাল পেট্রোবাংলা

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমিরাতের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ জোহাইব বহিষ্কার

Reporter Name / ১৯০ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

৭ ফেব্রুয়ারি শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও মাঠে নামেনি সংযুক্ত আরব আমিরাত। আগামী মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করার কথা দলটির। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই বড় ধাক্কা খেল আমিরাত শিবির।

দলের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ জোহাইবকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিশ্বকাপ দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম। যদিও এ বিষয়ে এখনো এমিরেটস ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

বোর্ড সূত্রের বরাতে প্রকাশিত খবরে বলা হয়েছে, জোহাইবের বিরুদ্ধে মদ্যপান ও নারীঘটিত উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ উঠেছে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চলাকালীন এমন আচরণকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখা হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তও শুরু হতে পারে বলে জানা গেছে।

২৮ বছর বয়সী মোহাম্মদ জোহাইব সংযুক্ত আরব আমিরাতের হয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং টি-টোয়েন্টি দলে তিনি ছিলেন নিয়মিত সদস্য। আসরের শুরুতেই তার বিদায় আমিরাত দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।


More News Of This Category
bdit.com.bd