• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনি পরিস্থিতিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করতে পারে পুলিশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদো-পুত্র সারা আলী খানের সঙ্গে বন্ধুত্ব ভাঙার কারণ জানালেন ওরি মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১২ নভেম্বর পর্যন্ত আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, জানাল পেট্রোবাংলা

চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার

নিউজ ডেস্ক / ০ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ১ নভেম্বর) দেশে ১ হাজার ১৬৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ১৯ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৭ শতাংশ।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১১ হাজার ৬৮৭ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলার।

এদিকে, শুধু ১ নভেম্বরেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২২ মিলিয়ন বা ২২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই দিনে রেমিট্যান্স এসেছিল ৪৩ মিলিয়ন বা ৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ওই দিনে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

প্রবাসীদের পাঠানো অর্থের এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে তাদের অব্যাহত অবদানের প্রতিফলন। রেমিট্যান্স প্রবাহ বাড়ার ফলে বৈদেশিক মুদ্রার সরবরাহ শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়তা করছে।

সংশ্লিষ্টদের মতে, প্রবাসী আয়ের ধারাবাহিক ইতিবাচক প্রবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


More News Of This Category
bdit.com.bd