জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির ট্রেইনিং ইনস্টিটিউটে ‘ফ্যাকাল্টি মেম্বার’ পদে নিয়োগ দেওয়া হবে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ১২ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সের কোনো সীমা উল্লেখ করা হয়নি।
পদের নাম ও যোগ্যতা
মার্কেন্টাইল ব্যাংক ট্রেইনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার পদে আবেদন করতে প্রার্থীকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদসংখ্যা নির্দিষ্ট করা হয়নি। এটি পূর্ণকালীন চাকরি। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদনের সময় ও পদ্ধতি
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ২ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। চাকরির কর্মস্থল ঢাকা হওয়ায় প্রার্থীদের ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।