• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা লাল পেড়ে সাদা শাড়িতে পূজা চেরীর মুগ্ধতা, মহাষ্টমীর সাজে মুগ্ধ ভক্তরা শাহ্জালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ

এনআরবি ব্যাংকে চাকরির সুযোগ, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

নিউজ ডেস্ক / ৩১ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এনআরবি ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের অধীনে চুক্তিভিত্তিক ‘ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে ব্যাংকিং খাতে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হলেও নতুন গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

পদের বিবরণ ও যোগ্যতা

পদের নাম ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ। এ পদে কতজন নিয়োগ দেওয়া হবে, তা নির্দিষ্ট করা হয়নি। আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। ব্যাংকিং খাতে ১ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে অভিজ্ঞতা না থাকলেও নতুন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় ভালো দক্ষতার পাশাপাশি যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক তৈরির সক্ষমতা থাকতে হবে। পেশাদার আচরণ, মার্জিত ব্যক্তিত্ব ও শিষ্টাচার বজায় রাখার যোগ্যতাও প্রয়োজন। এ ছাড়া এমএস অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে ভালো জ্ঞান, গ্রাহকসেবামুখী মনোভাব এবং একাধিক কাজ একসঙ্গে সামলানোর সক্ষমতা থাকতে হবে। চাপের মধ্যেও দক্ষতার সঙ্গে কাজ করার মানসিকতা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, বিনয় ও স্মার্ট ব্যক্তিত্বকে গুরুত্ব দেওয়া হবে।

প্রধান দায়িত্বসমূহ

নিয়োগপ্রাপ্ত ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভকে ব্যাংকে আগত দর্শনার্থী, গ্রাহক ও অতিথিদের অভ্যর্থনা জানানো এবং প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। টেলিফোন কল গ্রহণ করে সংশ্লিষ্ট বিভাগ বা ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া এবং অভ্যর্থনাকক্ষের শৃঙ্খলা বজায় রাখাও তাঁর দায়িত্বের মধ্যে থাকবে।

এ ছাড়া আগত ও প্রেরিত কুরিয়ার, চিঠি এবং বিভিন্ন নথিপত্র ব্যবস্থাপনা করতে হবে। ব্যাংকের পণ্য, সেবা ও অফিসের অবস্থান সম্পর্কে প্রয়োজনীয় প্রাথমিক তথ্য দিয়ে গ্রাহকদের সহায়তা করার পাশাপাশি তথ্যের গোপনীয়তা রক্ষা করতে হবে। দর্শনার্থীদের প্রবেশ ব্যবস্থাপনায় নিরাপত্তা ও প্রশাসনিক দলের সঙ্গে সমন্বয় করেও কাজ করতে হবে।

কর্মস্থল ও আবেদনের শেষ সময়

এ পদে নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ অক্টোবর ২০২৬।

আগ্রহী প্রার্থীরা নিয়োগের বিস্তারিত তথ্য, যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া জানতে এই লিংকে প্রবেশ করতে পারেন।


More News Of This Category
bdit.com.bd