• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাস সংকটে রাজধানীতে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকরা মিরপুরে দেওয়ালধসে আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা

নাহিদ রানার ৫ উইকেট শিকার, ১৯৮ রানে নিউজিল্যান্ড অলআউট

নিজস্ব প্রতিবেদক / ১০৪ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত বোলিং করেছেন নাহিদ রানা। তার গতি ও বাউন্সের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। ফলে ১৯৮ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

ইনিংসের শুরু থেকেই চাপে পড়ে কিউইরা। প্রথম ২৮ বলে দুই ওপেনার হেনরি নিকলস ও নিক কেলি মাত্র ৪ রান তুলতে সক্ষম হন। দ্বিতীয় ও তৃতীয় ওভারে মেডেন নেন শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

এরপর চাপ আরও বাড়ান নাহিদ রানা। প্রথম বলেই এলবিডব্লিউ করে নিকলসকে ফেরান তিনি। পরের ওভারে প্রথম বলেই আউট করেন উইল ইয়াংকে। পরে মোহাম্মদ আব্বাসকেও বিদায় করেন তিনি। অধিনায়ক টম ল্যাথামকে ফেরান সৌম্য সরকার।

এক প্রান্তে নিক কেলি লড়াই চালিয়ে যান। ১০২ বলে ৮৩ রানের ইনিংস খেলেন তিনি, যা তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। তবে শরীফুল ইসলামের বলে ক্যাচ দিয়ে ফেরেন কেলি।

১৪৫ রানে পঞ্চম উইকেট হারানোর পর নিউজিল্যান্ডের ব্যাটিং ভেঙে পড়ে। রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও নাহিদ রানার বোলিংয়ে একে একে বিদায় নেন বাকি ব্যাটসম্যানরা।

সবশেষে জেডেন লেনক্সকে বোল্ড করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন নাহিদ রানা। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার। এর আগে পাকিস্তানের বিপক্ষেও একই ভেন্যুতে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।


More News Of This Category
bdit.com.bd