• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
এসএমসি এন্টারপ্রাইজে অফিসার পদে নিয়োগ, আবেদন চলবে ৫ আগস্ট পর্যন্ত হজের বিমান ভাড়া আরও কমানোর উদ্যোগ, হাজিদের আবাসন ব্যয় কমাতেও আলোচনা অপ্রয়োজনীয় সিজার এড়িয়ে মায়ের দুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মানবপাচার ও অনলাইন স্ক্যাম চক্রে ‘জিরো টলারেন্স’, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ

দ্বিতীয় ওয়ানডের আগে স্বস্তি, মোস্তাফিজ সুস্থ বলে জানালেন শরিফুল

Reporter Name / ৯৩ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই চোটের কারণে দলে অনিশ্চয়তা তৈরি হয়েছিল মোস্তাফিজুর রহমানকে ঘিরে। প্রথম ওয়ানডেতে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়। তবে দ্বিতীয় ম্যাচের আগে কিছুটা স্বস্তির খবর দিয়েছেন সতীর্থ শরিফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে শরিফুল জানান, মোস্তাফিজ এখন অনেকটাই সুস্থ আছেন। তিনি বলেন, দলে থাকা সবাই ম্যাচ খেলার জন্য প্রস্তুত এবং চূড়ান্ত একাদশ নির্ধারণ করবেন কোচ ও টিম ম্যানেজমেন্ট।

প্রথম ম্যাচে মাঠে নামার আগে গা গরম করার সময় ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন মোস্তাফিজ। বিষয়টি কোচের নজরে আসার পরই তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে এগিয়ে আছে নিউজিল্যান্ড। ফলে দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয় না পেলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারাতে হবে দলকে।

এমন পরিস্থিতিতে আগামী ২০ এপ্রিল মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।


More News Of This Category
bdit.com.bd