• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনি পরিস্থিতিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করতে পারে পুলিশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদো-পুত্র সারা আলী খানের সঙ্গে বন্ধুত্ব ভাঙার কারণ জানালেন ওরি মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১২ নভেম্বর পর্যন্ত আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, জানাল পেট্রোবাংলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাসের দুয়ারে আফগানিস্তান, ফাইনালের স্বপ্নে ভারতের মুখোমুখি

Reporter Name / ২১০ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে আছে আফগানিস্তান ক্রিকেট দল। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ পেয়েছে আফগান তরুণরা। বুধবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

এই ম্যাচটি আফগানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় পেলেই প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেবে দলটি। সেমিফাইনালে জিতলে শুক্রবার হারারে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। সেই ম্যাচে জয় পেলে বিশ্ব ক্রিকেটে আরেকটি স্মরণীয় ইতিহাস গড়ার সুযোগ থাকবে তাদের সামনে।

সুপার সিক্স পর্বে শক্তিশালী আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠে আফগানিস্তান। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তারা প্রমাণ করেছে, বড় মঞ্চে লড়াই করার সামর্থ্য তাদের রয়েছে।


More News Of This Category
bdit.com.bd