• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনি পরিস্থিতিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করতে পারে পুলিশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদো-পুত্র সারা আলী খানের সঙ্গে বন্ধুত্ব ভাঙার কারণ জানালেন ওরি মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১২ নভেম্বর পর্যন্ত আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, জানাল পেট্রোবাংলা

নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিকে অবস্থান জানাল বিসিবি

Reporter Name / ৫২৬ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)–এর সঙ্গে বিসিবির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টুর্নামেন্টের ঘোষিত সূচির কথা উল্লেখ করে বিসিবিকে অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানায় আইসিসি। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, নিরাপত্তা ইস্যুতে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, তারা ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী। আইসিসির সঙ্গে হওয়া ওই বৈঠকে বিসিবির পক্ষে অংশ নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। আলোচনায় আইসিসির পক্ষ থেকে বলা হয়, যেহেতু টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে, তাই বিসিবির উচিত তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। তবে বিসিবি আবারও খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তার বিষয়টি সামনে এনে তাদের অনড় অবস্থানের কথা জানায়। বিসিবি জানিয়েছে, আলোচনার মাধ্যমে সম্ভাব্য সমাধান খুঁজে বের করার জন্য তারা আইসিসির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে আগ্রহী। একই সঙ্গে বোর্ডটি তাদের খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ—এই বার্তাও আইসিসিকে দেওয়া হয়েছে।


More News Of This Category
bdit.com.bd