• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনি পরিস্থিতিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করতে পারে পুলিশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদো-পুত্র সারা আলী খানের সঙ্গে বন্ধুত্ব ভাঙার কারণ জানালেন ওরি মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১২ নভেম্বর পর্যন্ত আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, জানাল পেট্রোবাংলা

মোস্তাফিজ ইস্যুতে উত্তপ্ত ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক, বিশ্বকাপ সূচি নিয়ে অনড় বিসিসিআই

Reporter Name / ৩২৯ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের চাপের মুখে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান-কে আইপিএল দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এই ঘটনার পর থেকেই বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্কের মধ্যে স্পষ্ট টানাপোড়েন দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। আগামী মাসে ভারত ও শ্রীলংকায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের সব গ্রুপ ম্যাচ ভারতে আয়োজনের সূচি ছিল। তবে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠি দিয়ে জানায়, বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে অনিচ্ছুক। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেওয়ার দাবির বিষয়ে বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে—এটি বাস্তবায়ন করা ‘অসম্ভব’। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “এভাবে হঠাৎ করে ম্যাচ ভেন্যু পরিবর্তন করা যায় না। এতে বড় ধরনের লজিস্টিক সংকট তৈরি হবে। ইতোমধ্যে দলগুলোর বিমান টিকিট, হোটেল বুকিং, সম্প্রচার ক্রু ও কারিগরি ব্যবস্থাপনা চূড়ান্ত করা হয়েছে।” বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা। দ্বিতীয় ম্যাচে ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে এবং ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে টাইগাররা। উল্লেখ্য, দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলের সর্বশেষ নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এরপরই ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল থেকে নিষিদ্ধ করার দাবি তোলে। এমনকি কেকেআরের মালিক শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা দেওয়া হয় এবং মোস্তাফিজকে খেলানো হলে স্টেডিয়ামে ভাঙচুরের হুমকিও দেওয়া হয়। এই প্রেক্ষাপটেই মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই—যা দুই দেশের ক্রীড়াঙ্গনে নতুন করে বিতর্ক ও উত্তেজনার জন্ম দিয়েছে।


More News Of This Category
bdit.com.bd