• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনি পরিস্থিতিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করতে পারে পুলিশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদো-পুত্র সারা আলী খানের সঙ্গে বন্ধুত্ব ভাঙার কারণ জানালেন ওরি মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১২ নভেম্বর পর্যন্ত আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, জানাল পেট্রোবাংলা

ডিআরএস প্রযুক্তি নিয়ে প্রশ্ন মিচেল স্টার্কের, আইসিসির একক ব্যবস্থার দাবি

Reporter Name / ২৭৯ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহারের খরচ কেন আইসিসি বহন করে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। তার মতে, সারা বিশ্বে একই প্রযুক্তি ব্যবহার করা হলে সিদ্ধান্ত নিয়ে বিতর্ক কমবে এবং খেলাটিও হবে আরও স্বচ্ছ।

বর্তমানে চলমান অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজে রিয়েল টাইম স্নিকো (আরটিএস) ঘিরে একাধিক সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে দুই দলই। বিশেষ করে, গত রোববার অ্যাডিলেড টেস্টে স্নিকোর ত্রুটির কারণে ম্যাচ রেফারি ইংল্যান্ডকে একটি রিভিউ ফিরিয়ে দিতে বাধ্য হন, যা নতুন করে বিতর্কের জন্ম দেয়।

ক্রিকেটে ডিআরএস ব্যবহারের ক্ষেত্রে আইসিসি দুটি প্রযুক্তিকে অনুমোদন দিয়েছে—স্নিকো ও আলট্রা এজ। তবে কোনটি ব্যবহার করা হবে, সেটি নির্ভর করে স্বাগতিক বোর্ডের সিদ্ধান্তের ওপর। সম্প্রচারকারী প্রতিষ্ঠানের মাধ্যমে তারা এই প্রযুক্তি সরবরাহ করে থাকে। এবারের অ্যাশেজে ফক্স স্নিকোমিটার ব্যবহার করা হচ্ছে।

অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে অ্যালেক্স ক্যারির রিভিউয়ের সময় স্নিকোর ভুল সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হয়। পরে স্নিকো কর্তৃপক্ষ জানায়, এটি ছিল অপারেটরের ত্রুটি। ফলে ম্যাচ রেফারি জেফ ক্রো ইংল্যান্ডের রিভিউ ফিরিয়ে দেন। এরপর জেমি স্মিথের একটি সিদ্ধান্ত নিয়েও আবার বিতর্ক তৈরি হয়। এ সময় স্টার্ককে স্টাম্প মাইকে বলতে শোনা যায়, ‘এটা বাদ দেওয়া উচিত।’

ম্যাচ শেষে স্টার্ক বলেন, “সব দেশের জন্য একই প্রযুক্তি থাকা উচিত এবং সেটা আইসিসির তত্ত্বাবধানে হওয়া দরকার। এটা দর্শক, অফিসিয়াল ও ব্রডকাস্টার—সবার জন্যই হতাশার। অফিসিয়ালরা যখন এই প্রযুক্তি ব্যবহার করেন, তখন আইসিসি কেন এর খরচ বহন করবে না? কেন প্রতিটি সিরিজে একই প্রযুক্তি ব্যবহার করা হবে না, যাতে বিতর্ক ও হতাশা কমে?”

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ডিআরএস প্রযুক্তির প্রটোকল পর্যালোচনার জন্য আইসিসিকে অনুরোধ করতে যাচ্ছে। তবে চলতি অ্যাশেজ সিরিজের বাকি দুই টেস্টেও স্নিকো প্রযুক্তি ব্যবহার করেই মাঠে নামবে দুই দল।

উল্লেখ্য, সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যে অ্যাশেজ নিজেদের দখলে রেখেছে অস্ট্রেলিয়া।


More News Of This Category
bdit.com.bd