গত ২০ জুলাই ২০২৬ তারিখে চিতলমারী থানা প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এ কমিটিতে দুর্নীতি সমাচার-এর প্রতিবেদক এফ এম বেল্লাল হোসেন সহ-সভাপতি এবং দুর্নীতি সমাচার-এর চিতলমারী থানা প্রতিনিধি কাজী শরাফাত যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় দুর্নীতি সমাচার পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
আমরা বিশ্বাস করি, সাংবাদিকতার নৈতিকতা, পেশাদারিত্ব এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তাঁদের অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব চিতলমারী থানা প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে। একই সঙ্গে স্থানীয় সাংবাদিকদের অধিকার, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের ইতিবাচক বিকাশে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমাদের প্রত্যাশা।
দুর্নীতি সমাচার পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত সহ-সভাপতি এফ এম বেল্লাল হোসেন, যুগ্ম সম্পাদক কাজী শরাফাত এবং চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তাঁদের সফল ও গৌরবময় দায়িত্ব পালন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।