• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রয়োজনীয় সিজার এড়িয়ে মায়ের দুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মানবপাচার ও অনলাইন স্ক্যাম চক্রে ‘জিরো টলারেন্স’, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা

ফতুল্লায় শিশুধর্ষণ মামলা: দ্রুত বিচারের আশ্বাস ডিসি–এসপির

নারায়ণগঞ্জ প্রতিনিধি / ১৯৮ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী পরিবারকে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী। শনিবার সকালে ফতুল্লা মডেল থানায় গিয়ে তারা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তারা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। শিশুটির নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বলেও তারা উল্লেখ করেন।

এ ঘটনায় জড়িত অপর আসামি সোহেলকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মূল অভিযুক্ত হিরুকে গণপিটুনি দিয়ে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শিশুটির চিকিৎসা ও পুনর্বাসনে জেলা প্রশাসন পাশে থাকবে বলেও তিনি জানান।

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কোনো আসামিকেই ছাড় দেওয়া হবে না এবং দ্রুত চার্জশিট দাখিলের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd