• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনি পরিস্থিতিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করতে পারে পুলিশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদো-পুত্র সারা আলী খানের সঙ্গে বন্ধুত্ব ভাঙার কারণ জানালেন ওরি মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১২ নভেম্বর পর্যন্ত আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, জানাল পেট্রোবাংলা

নতুন ‍টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি

Reporter Name / ৫৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

কম ম্যাচ খেলার সুযোগ পাওয়া এবং নিয়মিত অনুশীলনের পরও আন্তর্জাতিক মানে নিজেকে প্রস্তুত করতে না পারা ক্রিকেটারদের জন্য নতুন একটি টুর্নামেন্ট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের প্রতিযোগিতা থাকলেও বাংলাদেশে এবারই প্রথম এমন টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

ভারতে এইচপি বা ‘এ’ দলের বাইরের ক্রিকেটারদের জন্য অনূর্ধ্ব-২৩ রাজ্য ট্রফি ও অনূর্ধ্ব-১৯ ওয়ানডে চ্যালেঞ্জার ট্রফির আয়োজন হয়। অস্ট্রেলিয়ায় রয়েছে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট। সেই পথ অনুসরণ করেই বাংলাদেশ চালু করতে যাচ্ছে ‘রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩’ প্রতিযোগিতা।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আদলে চারটি আঞ্চলিক দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির সদস্য আমজাদ হোসেন বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অনূর্ধ্ব-১৯ স্তরের পর বয়সভিত্তিক নির্দিষ্ট কোনো টুর্নামেন্ট না থাকায় এই নতুন প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।

আমজাদ হোসেন বলেন, বিসিএলের কাঠামো অনুসরণ করে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের নিয়ে এই লিগ আয়োজনের পরিকল্পনা রয়েছে আগামী ফেব্রুয়ারিতে। প্রাথমিকভাবে চট্টগ্রামের দুটি ভেন্যুতে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পরে ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে ঢাকায়।

এই টুর্নামেন্টের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ থেকে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের প্রায় ৬০ জন ক্রিকেটারকে নিয়ে একটি শক্তিশালী পুল তৈরি করতে চায় বিসিবি। গ্রুপ পর্ব চট্টগ্রামে হলেও শিরোপা নির্ধারণী ম্যাচ হবে রাজধানীতে।

এদিকে একই সময়ে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে। এই আসরে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে খেলবে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। আর ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।


More News Of This Category
bdit.com.bd