• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনি পরিস্থিতিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করতে পারে পুলিশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদো-পুত্র সারা আলী খানের সঙ্গে বন্ধুত্ব ভাঙার কারণ জানালেন ওরি মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১২ নভেম্বর পর্যন্ত আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, জানাল পেট্রোবাংলা

ব্র্যাক ব্যাংকে ‘অফিসার’ পদে নিয়োগ, আবেদন চলছে ১০ আগস্ট পর্যন্ত

নিউজ ডেস্ক / ১২৫ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বেসরকারি খাতের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি ‘সেফটি অ্যান্ড সিকিউরিটি’ বিভাগের অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিসার পদে নির্ধারিত সংখ্যক নয়, প্রয়োজন অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদন করতে হলে প্রার্থীকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

নারী ও পুরুষ—উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। এটি একটি পূর্ণকালীন (ফুল-টাইম) বেসরকারি চাকরি। নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বিজ্ঞপ্তিতে বয়সসীমা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

আগ্রহীরা ব্র্যাক ব্যাংক পিএলসির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে পারবেন। আবেদন শুরুর তারিখ ২ আগস্ট ২০২৬ এবং শেষ সময় ১০ আগস্ট ২০২৬।


More News Of This Category
bdit.com.bd