• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন রাজপথে অস্থিতিশীলতা নয়, দেশ গড়ার আহ্বান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত, কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণ ‘১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ সংসদের দিকে’— প্রত্যাশার কথা জানালেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি: শিমুল বিশ্বাস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, উদ্ধার বিপুল মাদক ও স্বর্ণালংকার ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের দামে বড় পতন, তবু পাঁচ মাস পর মাসিক লাভের পথে যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম, ৫০ দেশের নাগরিকদের গুনতে হতে পারে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড আবারও সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাহউদ্দিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রায় নিশ্চিত ‘টক্সিক’ নিয়ে সমালোচনার জবাব দিলেন কিয়ারা, ‘চ্যালেঞ্জিং চরিত্রই খুঁজি’

প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাধ্যতামূলক হচ্ছে মার্শাল আর্ট: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিউজ ডেস্ক / ২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণিতে র‌্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি একজন শিক্ষার্থীর মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। নিজের ওপর আস্থা অর্জন করলে শিক্ষার্থীরা সহিংসতা ও সংঘাত এড়িয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, দেশের নতুন প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার পাশাপাশি মার্শাল আর্টের প্রসার অত্যন্ত জরুরি। এ কারণে সরকার প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

ববি হাজ্জাজ কারাতে সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে মার্শাল আর্ট প্রশিক্ষণ সম্প্রসারণে একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে। সরকার এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

অনুষ্ঠানে নিজের কারাতে জীবনের স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী জানান, ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তার যাত্রা শুরু হয়েছিল। সে সময়ের অনুশীলন, সহপাঠীদের সঙ্গে কাটানো মুহূর্ত এবং বিভিন্ন কারাতে প্রদর্শনীর স্মৃতি এখনও তাকে অনুপ্রাণিত করে। বর্তমান প্রজন্মের কারাতেকাদের পরিবেশনা দেখে সেই স্মৃতিগুলো আবারও ফিরে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠান শেষে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে সনদ ও ব্ল্যাক বেল্ট তুলে দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি তাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।


More News Of This Category
bdit.com.bd